August 2, 2026, 2:35 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

ইন্দুরকানীতে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী” বিষয়ক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ইন্দুরকানী (জিয়ানগর) পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ইন্দুরকানীতে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক গাজী হেলাল উদ্দীন, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মজনু হোসেন রনি, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, ইন্দুরকানী রির্পোটাস্ ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান প্রমুখ।

 

বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন বাস্তাবায়ন নির্দেশিকার আলোকে তামাক নিয়ন্ত্রন কার্যক্রমের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেটে অর্থ বরাদ্দ রাখা এবং তামাকের কুফল ও করণীয় নিয়ে আলোচনা করেন।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজাসহ সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

 

সভাটি সঞ্চালনা করেন কর্মসুচী সমন্বয়কারী মো: আলতাফ হোসেন। সহযোগী সংগঠন, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।



আমাদের পেজ লাইক করুন