August 2, 2026, 4:53 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

কিশোরগঞ্জে জাতীয় যুবশক্তির সভাপতির জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় যুবশক্তির সভাপতি মাহফুজুর রহমান। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তার সঙ্গে ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক যুবায়ের আলম।

সাক্ষাৎকালে মাহফুজুর রহমান কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের বিভিন্ন জনদুর্ভোগের কথা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি রেলওয়ে স্টেশন এলাকা থেকে একরামপুর মোড়, পুরান থানা, গৌরাঙ্গ বাজার, কালীবাড়ী মোড়, কাচারী বাজার হয়ে জেলা কালেক্টরেট পর্যন্ত সৃষ্টি হওয়া তীব্র যানজট সমস্যার কথা উল্লেখ করেন।

 

তিনি বলেন, অটোরিকশা, মিশুক ও সিএনজিচালিত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এসব এলাকায় নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে স্কুল–কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, প্রবীণ নাগরিকসহ জরুরি চিকিৎসাসেবার জন্য হাসপাতালে যাতায়াতকারী রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ সময় তিনি শহরে লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় রাখার অনুরোধ জানান।

জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন ও নাগরিক ভোগান্তি নিরসনে রাজনৈতিক ব্যক্তি, নাগরিক সমাজ, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তিনি জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জোনায়েদ হোসেন জুয়েলের নেতৃত্বে একটি সাংবাদিক প্রতিনিধি দল জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।



আমাদের পেজ লাইক করুন