August 2, 2026, 4:37 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

তারাকান্দায় কামারগাও ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

রিপোর্টারের নাম

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাও ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ভেরুয়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

 

কামারগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর খান ফুটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,আসাদুল হক মন্ডল,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল,সদস্য সচিব আমির হাসান স্বপন,কামারগাও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ফকির,কামাল হোসেন,রফিকুল ইসলাম মেম্বার,মিজানুর রহমান খান,হুমায়ুন সরকার,সোলাইমান মেম্বার,হবিকুল ইসলাম হবি,ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান প্রমূখ।
কর্মী সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা পৃথক পৃথক মিছিল নিয়ে যোগদেন।



আমাদের পেজ লাইক করুন