August 1, 2026, 1:25 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

বামনায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গেটে তালাবদ্ধ

রিপোর্টারের নাম

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলায় একাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ফটকে রাতের আঁধারে শিকল বেঁধে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা গেটের সঙ্গে ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা প্রিন্ট করা কাগজও ঝুলিয়ে রেখে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সকালে বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমান তার ব্যক্তিগত ফেসবুকে বিভিন্ন তালাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ১৬ ও ১৭ নভেম্বর ঘোষিত ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচির সমর্থনে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বুকাবুনিয়া ভূমি অফিস ও বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলছে। এর আগে আরেকটি পোস্টে তিনি জানান, একই কর্মসূচির সমর্থনে বামনা সরকারি কলেজের গেটও তালাবদ্ধ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবন, ইউনিয়ন ভূমি অফিস, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং বামনা সরকারি ডিগ্রি কলেজের মূল ফটকে শিকল ও তালা ঝুলিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে ছাত্রলীগ নেতার পোস্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, গভীর রাতে আত্মগোপনে থাকা ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি বলেন, সকালে শিক্ষক-শিক্ষার্থীরা এসে গেটে শিকল দেওয়া তালা ঝুলতে দেখে। পাশাপাশি ‘সর্বাত্মক শাটডাউন’ লেখা কাগজটিও দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে তালা খুলে দেয়। বর্তমানে নিয়মিত ক্লাস চলছে। তবে কারা এই ঘটনার সাথে জড়িত, তা জানা যায়নি।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে বিদ্যমান দ্বন্দ্ব, ভূমি অফিসের বিরুদ্ধে সাম্প্রতিক মানববন্ধন এবং বিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দল এসব কারণেও কেউ তালাবদ্ধ করতে পারে। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।



আমাদের পেজ লাইক করুন