October 29, 2026, 2:44 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় প্রবাসীকে পীঠের চামড়া তুলে নেয়ার হুমকি এনসিপি’র প্রধান সমন্বয়ক সাজ্জাদের: অকথ্য ভাষায় গালিগালাজের ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় মাওলানা আজিজুল হক (৩০) নামে এক প্রবাসীকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস আ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এনসিপির চকরিয়া উপজেলার প্রধান সমন্বয়ক সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ওমান সময় সন্ধ্যা পোনে ৭ টার দিকে হুমকি দেয়ার এ ঘটনা ঘটেছে।

জানাযায়,উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসলাম নগর এলাকার নুরুচ্ছফা’র পুত্র ওমান প্রবাসী মাওলানা আজিজুল হক কে এনসিপি’র কেন্দ্র ঘোষিত চকরিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাজ্জাদ হোসেন হোয়াটস আ্যাপের মাধ্যমে হুমকি প্রদানসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

উপজেলার প্রধান সমন্বয়কারীর এহেন আচরণ এনসিপি’র গ্রহণযোগ্যতা কে প্রশ্নবিদ্ব করে তুলেছে। এনসিপি’র মর্যাদা রক্ষায় অবিলম্বে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

ভুক্তভোগী মাওলানা আজিজুল হক বলেন,সাজ্জাদ হোসেন আমাকে হোয়াটস আ্যাপে ফোন করলে আমি কর্ম ব্যস্ততার কারণে তৎক্ষনাৎ ফোন রিসিভ করতে পারিনি। তার সাথে পূর্বে পরিচয় না থাকার কারণে পরে তার পরিচয় জানতে চাইলে উল্টো তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়েস পাঠান। আমার পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দিয়ে বসেন। হুমকি দাতা এনসিপি নেতা সাজ্জাদ হোসেন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপি নেতা সাজ্জাদ জানান,প্রবাসী আজিজুল হক তার পরিবারের মা-ভাবিকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে মানসিক নির্যাতন করছিল,তারা আমার আত্মীয় হওয়ায় আমি আজিজের সাথে যোগাযোগ করে বিষয়টি কি জানার জন্য চেষ্টা করি,কিন্তু তিনি কল রিসিভ করেননি।

 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,যাকে হুমকি দেয়া হয়েছে তিনি যেহেতু প্রবাসে আছেন তার পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আমাদের পেজ লাইক করুন