October 28, 2026, 6:15 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ

রিপোর্টারের নাম

 

বরগুনা প্রতিনিধি:

বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার পর বরগুনা সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি হাতে পেট্রোল বোমা নিয়ে স্মৃতিস্তম্ভের সামনে আসে। তাদের মধ্যে একজন বোমায় আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, দে এরপর অন্যজন বলে, চল চল এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার ভিডিওটি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, বরগুনা সার্কিট হাউসের সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টার দিকে ঘটনাস্থলে যাই। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এছাড়াও বরগুনা সদর থানা পুলিশ যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।



আমাদের পেজ লাইক করুন