October 29, 2026, 12:33 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বকশীগঞ্জে লকডাউনের প্রভাব ছিল না, কার্যক্রম স্বাভাবিক, সতর্ক আইনশৃংখলা বাহিনী।

আফজাল শরীফ

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোন প্রভাব পড়ে নি জামালপুরের বকশীগঞ্জে।

১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে সর্বত্রই ছিল প্রাণ চাঞ্চল্য। লকডাউনে সবকিছুতেই ছিল স্বাভাবিক।
বকশীগঞ্জ পৌর শহরে প্রতিদিনের মত ব্যস্ত ছিল রাস্তা ঘাট। সকাল থেকে খোলা ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বকশীগঞ্জ-ঢাকা মহাসড়কেও চলেছে দূরপাল্লার যানবাহন। এছাড়াও আন্ত:জেলা পর্যায়েও চলেছে ছোট বড় যানবাহন। বেলা বাড়ার সাথে পৌর শহরে জনসমাগম বাড়তে থাকে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল সর্তকাবস্থানে। জনগুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ঘিরে পুলিশের টহল বৃদ্ধি করা হয় এবং পুলিশের নজরদারী বদ্ধি করা হয়। লকডাউন ঘিরে সব কিছুই ছিল স্বাভাবিক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, লকডাউন ঘিরে পুলিশ সতর্কাবস্থায় রয়েছে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের পেজ লাইক করুন