August 1, 2026, 10:05 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

পিরোজপুর-ইন্দুরকানীতে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

মোঃমামুন হাওলাদার

 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাবা ও মায়ের সঙ্গে অভিমান করে বর্ণা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর-গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বর্ণা আক্তার চর-গাজীপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিনি সদর উপজেলার নামাজপুর সাকিনা হামিদ মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও স্বজনেরা জানায়, বুধবার সন্ধ্যায় বর্ণার বাবা রফিকুল ইসলাম বাজার থেকে মাছ কিনে আনেন। কিন্তু স্ত্রী চিনু বেগম ও মেয়ে বর্ণা মাছ কাটতে অস্বীকার করলে রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাদের গালিগালাজ করেন। পরে মা চিনু বেগমও মেয়েকে বকাঝকা করেন।

এ সময় অভিমান করে বর্ণা নিজের ঘরে গিয়ে বিষপান করে। পরিবার দ্রুত তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন