August 2, 2026, 1:22 pm
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

ইন্দুরকানীতে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম

 

ইন্দুরকানী ( পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ী থেকে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার সাঈদখালী গ্রামের খালেক শেখের বাড়ী থেকে মিজান হোসেন (৪০) এর মরদেহ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজান হোসেন দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রীর কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতে যেতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের নিকট থেকে অগ্রিম বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ী থেকে লাপাত্তা। মঙ্গলবার শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে মিজান হোসেন বাড়ীতে আসলে ট্রলারের মালিক মহারাজ কালাইয়া আবাসন এর নিজ ঘর থেকে মিজানকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে ৪/৫ জন লোক মটর সাইকেল নিয়ে মহারাজের বাড়ীতে আটকে রাখে।

মহারাজের মা নেহেরুন বেগম জানান, আমি বাড়ীতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ীতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেরে ঘরের দোতলায় তাকে দেখতে গেলে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাড়ীতে থাকা মহারাজের স্ত্রী জানান, আমি ছাড়া বাড়ীতে অন্য কেউই ছিলো না। মিজান হোসেন আমাদের বাড়ীতে আসার পরে কয়েকবার বমি করেছেন। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে বিশ্রামের জন্য দোতালায় থাকতে দেওয়া হয়।

ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে মিজান হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।



আমাদের পেজ লাইক করুন