তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার (ধানের শীষ) প্রতীকের প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলা সদরের উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,কাজি আবদুল বাতেন,মাসুদ রানা খান,আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,শামীম তালুকদার,আবদুল হামিদ প্রমুখ। পড়ে এক টি মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
উল্লেখ্য: গত (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থীর মধ্যে ময়মনসিংহ-২ আসনে স্থানীয় ভাবে জনপ্রিয় নেতা মোতাহার হোসেন তালুকদারের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।