বার্তা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই ;
আজ ভয়াল ১২ নভেম্বর- দ্বীপ জেলা ভোলা, ইতিহাসের এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল
১৯৭০ সালের এই দিনে — ১২ নভেম্বর — বাংলাদেশের উপকূলীয় এলাকা, বিশেষ করে দ্বীপ জেলা ভোলা, ইতিহাসের এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল।
মাত্র কয়েক ঘণ্টার জলোচ্ছ্বাসেই তছনছ হয়ে যায় ভোলার জনপদ।
ভোলা জেলাতেই প্রাণ হারান প্রায় ৫ লক্ষ মানুষ।
ভাসমান লাশ, বিধ্বস্ত গ্রাম আর নিঃস্ব মানুষের আহাজারিতে কেঁপে উঠেছিল পুরো দেশ।
আজ সেই শোকাবহ দিন— ভয়াল ১২ নভেম্বর।
যাদের প্রাণহানিতে সমুদ্র লাল হয়েছিল, যাদের স্মৃতিতে গড়া ভোলার প্রতিটি ঘর,
তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা। 🕊️