October 29, 2026, 3:48 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দক্ষ উদ্যোক্তা তৈরি হলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব : অতিরিক্ত সচিব আহসান কবীর

রিপোর্টারের নাম

 

বরগুনা প্রতিনিধি:

দক্ষ হওয়ার জন্য প্রয়োজন প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে। বাংলাদেশে অন্তত ১০ কোটি তরুণ-তরুণীকে সঠিক দক্ষতাসম্পন্ন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব।

মঙ্গলবার (১১ নভেম্বর) বরগুনার আমতলী পৌরসভা মাঠে অনুষ্ঠিত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আহসান কবীর।

জোর করে কাউকে দক্ষ করা যায় না, এর জন্য দরকার ব্যক্তিগত আগ্রহ ও নিষ্ঠা। যদি মনোযোগ দিয়ে এক-দুই বছর প্রশিক্ষণ গ্রহণ করেন, তাহলে অর্জিত দক্ষতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। তাই নিজেকে গড়ে তুলতে সবাইকে এ প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানটি আয়োজন করে সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি), যা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ও প্রকল্পের কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের উপসচিব মুহাম্মদ আমিন শরীফ, পিকেএসএফের মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্পের সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, পিকেএসএফের ব্যবস্থাপক গোলাম জিলানী এবং এনএসএস-এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষানবিশ বেকার তরুণ-তরুণী, অভিভাবক ও ক্ষুদ্র উদ্যোক্তা উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন