তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া’র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার উত্তর বাজারস্থ মডেল ফারিয়া’র কর্যালের প্রথম অধিবেশনে উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা ফারিয়া সভাপতি এ.এফ.এম শহীদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া’র সভাপতি হাবিবুর রহমান হাবিব।
তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া’র আহবায়ক আমির হাসান স্বপনের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন।সঞ্চালনায় ছিলেন তারাকান্দা উপজেলা মডেল ফারিয়া’র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচনের আনোয়ার হোসেন মন্ডল সভাপতি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল,সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন এবং কোষাধ্যক্ষ পদে রুবেল মিয়া ভোটে নির্বাচিত হয়। ভোটের ফলাফল ঘোষণা করেন (তাদের) নির্বাচন কমিশনার বিকাশ কুমার সূত্রধর।