October 29, 2026, 4:42 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি মনোরোগ ও নিউরো ক্যাম্প

শরিফুল ইসলাম

 

সাতক্ষীরা প্রতিনিধি:

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর আয়োজন মনোরোগ ও নিউরো রোগী দেখা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকালে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার কনসালটেশন সেন্টারে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মনোরোগ ও নিউরো রোগী ফ্রি ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোথেরাপিস্ট ডা. এ এইচ এম মোস্তফা কামাল সৈকত (এম.ডি. সাইকিয়াট্রি)।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম খান,পাবলিক রিলেশন অফিসার আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, মার্কেটিং ইনচার্জ আব্দুল হাকিম, মার্কেটিং অফিসার মো. ফজলুর রহমান ও শারমিন নাহারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।



আমাদের পেজ লাইক করুন