October 28, 2026, 2:00 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভিপি জসিমউদ্দীন স্মরণে এখনো হয়নি দলীয় অনুষ্ঠান: নেতাকর্মীদের ক্ষোভ

মনিরুল ইসলাম

 

কুমিল্লা প্রতিনিধি:-

কুমিল্লা মহানগর বিএনপির নিবেদিতপ্রাণ নেতা ভিপি জসিমউদ্দীন মৃত্যুবরণ করেছেন ২ অক্টোবর। আজ এক মাস পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দলীয়ভাবে কোনো স্মরণসভা বা দোয়া মাহফিলের আয়োজন করা হয়নি। বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

নেতাকর্মীরা জানান, ভিপি জসিমউদ্দীন ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও আদর্শবান রাজনীতিক। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি দলের জন্য কাজ করেছেন। অথচ মৃত্যুর পর দলীয়ভাবে তাঁকে স্মরণ না করা অত্যন্ত দুঃখজনক ও ভাবনার বিষয়।

দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ভিপি জসিমউদ্দীনের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাঁরা বলেন, “যে মানুষটি সারাজীবন দলের জন্য নিবেদিত ছিলেন, তাঁর প্রতি ন্যূনতম শ্রদ্ধা জানানোও যদি আমরা ভুলে যাই, তবে রাজনীতির মানবিক দিক কোথায় হারিয়ে যাচ্ছে?”



আমাদের পেজ লাইক করুন