স্টাফ রিপোর্টার;
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।
তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন। জাতীয় ইতিহাসের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি ১০ দিনের কর্মসূচি পালন করছে। অন্যান্য সংগঠনও কর্মসূচি গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার ( ৭ নভেম্বর) বিকাল ৪ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চকরিয়া উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল র্যালির আয়োজন করা হয়।
এদিন র্যালি পূর্ববর্তী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নূরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টাে, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন কমিশনার, সাংগঠনিক সম্পাদক মাহমদুল করিম,লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন প্রমুখ।
চকরিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহাাব উদ্দিন লাল্টু সঞ্চালনায়
উক্ত সমাবেশ শেষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে চকরিয়া থানা রাস্তা সিস্টেম কমপ্লেক্স থেকে এক বিশাল র্যালি বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্টেশন অতিক্রম করে সভাপতি আজকের মত কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।