August 2, 2026, 10:21 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

রতনদিয়াতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

আক্কাস আলী খান

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি;

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলে বাদশা শেখ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাদশা শেখ ওই এলাকার মনির উদ্দিন শেখের ছেলে।

নিহতের ভগ্নিপতি মো. মিলন খোকন শেখ জানান, সকালে বাড়ির পাশের খালে কচুরিপানা পরিষ্কার করতে নামলে হঠাৎ রাসেল ভাইপার সাপ বাদশাকে কামড় দেয়। সাথে তিনি সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।
পরে বাদশা শেখ নিজেই নিকটস্থ এক কবিরাজের শরণাপন্ন হন। সেখানে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় একাধিক রাসেল ভাইপার সাপ দেখা গেছে, যা গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে।

বিষয়টি নিশ্চিত করে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, ‘আমার ইউনিয়নে বাদশা শেখ নামের এক ব্যক্তি সাপে কামড়ে মারা গেছেন। বাদশা এলাকায় একজন পরিশ্রমী ও সদালাপী ব্যক্তি ছিলেন।’
বাদশা শেখের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



আমাদের পেজ লাইক করুন