August 2, 2026, 8:30 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

ধামইরহাটে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক গম্ভিরা নাটিকা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাটে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামুলক গম্ভিরা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৪ টায় ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রাদ্বিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম এর কারিগরি সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়।

এ সময় গম্ভীরা নাটিকা অনুষ্ঠান আগ্রাদ্বিগুন ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক উদ্বোধন করেন এবং ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী ও আগ্রাদ্বিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেনজির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গম্ভীরা অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সহস্রাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন। গম্ভিরা পরিবেশন করেন চাপাইনবাগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। গম্ভিরা অনুষ্ঠানে পানি সম্পদ রক্ষা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার রোধসহ সামাজিক চেতনতামুলক গম্ভীরা প্রদর্শন স্থানীয়রা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।



আমাদের পেজ লাইক করুন