August 1, 2026, 8:58 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

ধামইরহাটে আগ্রাদ্বিগুন ইউনিয়নে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

 

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ মাঠে আগ্রাদ্বিগুন বাজার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট কনসোর্টিয়ামের সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে আগ্রাদ্বিগুন বাজার ও ইউনিয়ন পরিষদ ক্যাম্পাসে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, গ্রীন ভয়েস এর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সদস্যা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় আগ্রাদ্বিগুন ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীণ ভয়েস এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারন সম্পাদক মোঃ আলমগীর কবীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগ্রাদ্বিগুন ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ ইদ্রীশ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুরা সদস্য মাওনালা মোঃ আমানুল্লাহ, ওয়াল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাসদা, আগ্রাদ্বিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেনজির আহম্মেদ প্রমূখ।

 

আলোচনায় বক্তগন বলেন,”এ ধরনের সচেতনতামুলক আয়োজনের জন্য ইএসডিওকে ধন্যবাদ এবং এর ধারাবাহিকতা স্থানীয় জনগনকেই ধরে রাখতে হবে।” সভার সভাপতি বলেন, “আগ্রাদ্বিগুন বাজারের যে দোকানদার দোকানের সামনে ঝুড়ি রাখবে সেই দোকানদার বিনা মুল্যে ট্রেড লাইসেন্স পাবেন।” উক্ত অুনষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির উপজেলা ম্যানেজার মোঃ রওশন জামাল চৌধুরী ও ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলইজেশন অফিসার মোঃ বদিউজ্জামান।



আমাদের পেজ লাইক করুন