চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী মারছা পরিবহনের বাস ও কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্প এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, কুমিল্লা চৌদ্দ গ্রাম বাতিশা এলাকার এনামের স্ত্রী রুমি আক্তার, তার কন্যা বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া আক্তার, তাদের পুত্র বধু লিজা আক্তার, লিজা আক্তারের মা ও লিজা আক্তারের বোন ফারহানা আক্তার নিহত হন। প্রাইভেট কারের চালক উদয় নিহত রুমি আক্তারের পুত্র। উদয়কে গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত উদয় ও নিহত লিজার শিশু পুত্র ও গুরুতর আহত হয়েছেন বলে জানান স্বজনেরা।
প্রত্যক্ষদর্শীরা, জানান দ্রুতগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। আহত নিহতেরা সবাই একই পরিবারের সদস্য এবং তারা কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন বলে জানা যায়।
দুর্ঘটনায় আহতদের সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করান।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ দ্রুত গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, “দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন