August 2, 2026, 10:21 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

লালমাইয়ে নারী উদ্যোক্তা তৈরিতে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

মনিরুল ইসলাম

 

কুমিল্লা প্রতিনিধি :-

লালমাই উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে আয়োজিত নারী উদ্যোক্তা তৈরিতে ‘বেকিং এন্ড কুকিং’ ও ‘ড্রেস মেকিং এন্ড টেইলারিং’ বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে ২০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট, বিনামূল্যে সেলাই মেশিন এবং মাইক্রোওভেন বিতরণ করা হয়।
প্রশিক্ষণটি ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো. আমিরুল কায়ছার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব মো. মেহেদী মাহমুদ আকন্দ এবং লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হীমান্দি খিশ্যা।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সনদপ্রাপ্ত ও পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা সালমা ইসলাম নুপুর (বেকিং এন্ড কুকিং এক্সপার্ট) এবং নাজমা আক্তার হ্যাপি (ড্রেস মেকিং এন্ড টেইলারিং এক্সপার্ট)।

 

সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব লোকমান হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এবং লালমাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।



আমাদের পেজ লাইক করুন