August 1, 2026, 5:36 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

নাসির নগরে ঝুঁকিপূর্ণ সেতুতে যানবাহন চলাচল, চরম আতংকে যাত্রী ও চালকরা

মোঃ সাইফুল ইসলাম

 

নাসির নগর, (ব্রাক্ষণবাড়ীয়া) প্রতিনিধি;

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর – লাখাই /নাসির নগর -রতনপুর /নাসির নগর সরাইল সড়কের ওপর নির্মিত চারটি সেতুই বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত ভারী যানবাহন ও হাজার হাজার সাধারণ মানুষ। নাসিরনগর-হবিগঞ্জ ও রতনপুর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগের একমাত্র সড়কটি হলো এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত ভারী যানবাহন—যেমন বাস, ট্রাক, বালু ও পাথরবোঝাই ট্রাক, ইন্টারডিস্ট্রিক পরিবহনসহ শত শত সিএনজি ও অটোরিকশা চলাচল করে।

বিগত দুই দফা বন্যায় এসব সেতুর বেশ কয়েকটি ভেঙে ছুড়ে খুব খারাপ অবস্থায় পৌঁছেছে। পরে অস্থায়ীভাবে সংস্কার করলেও এখনো সেগুলো খুব ই ঝুঁকিপূর্ণ।
উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মধ্যে রয়েছে, —বুড়িশ্বর ইউনিয়নের দুই সীমানার মাঝখানে মহাগঙ্গা নদীর ওপর শতবর্ষী পুরাতন সেতুটি, শ্রীঘর মেন্দি আলীর বাড়ির নিকটের সেতুটি এবং ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের ঈদগাহের পাশের সেতুটি।

 

সম্প্রতি সড়ক ও জনপদ বিভাগ নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের মধ্যবর্তী মহাগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুটি হেলে পড়া ও ফাটল ধরার কারণে পাশে একটি বিকল্প সেতু নির্মাণ করে। তবে অল্প সময়ের মধ্যেই সেটিও আরো বিপজ্জনক হয়ে পড়েছে, ফলে যান চলাচল প্রায় সময় ই বন্ধ হয়ে যায়। পরে আবারও সংস্কার করা হলেও সেতুটি এখনো ঝুঁকিপূর্ণ রয়ে গেছে।

পথচারী, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, সিএনজি চালক ও অটোচালকদের সাথে কথা বললে তারা জানায়,
সেতুগুলোর এমন অবস্থায় যে আমরা সবসময় আতংকিত থাকি এবং আমাদের ও যাত্রীদের ভয় আর দুর্ভোগের শেষ নেই। যে কোনো সময় বড় ধরনের যে কোন দুর্ঘটনা ঘটতে পারে।



আমাদের পেজ লাইক করুন