July 29, 2026, 3:38 am
শিরোনাম :
‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎ স্বেচ্ছায় পদত্যাগের পর ‘জোরপূর্বক পদত্যাগের’ অভিযোগ! বরইউড়ি মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে ঘিরে নতুন বিতর্ক জেলা এনসিপির সংবাদ সম্মেলন আগামীকাল কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :

রাজবাড়ীর ফায়ার সার্ভিসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আক্কাস আলী খান

রাজবাড়ী জেলা প্রতিনিধি;

রাজবাড়ীতে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াদ আলি শেখ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। রবিবার রাজবাড়ী–শ্রীপুর সড়কের পাবলিক হেলথ কার্যালয়ের পাশেই এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ আলি শেখ রাজবাড়ী সদর উপজেলার ধুলদি দাদশি এলাকার রহত আলি শেখের ছেলে। তিনি স্থানীয় কাদেরিয়া বেকারিতে চাকরি করতেন। জানা গেছে, দোকানের মালপত্র কিনতে তাকে পাঠানো হয়। পথে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে উঠে শ্রীপুর থেকে বড়পুলের দিকে ফিরছিলেন রিয়াদ।

ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। এতে রিয়াদ গুরুতর আহত হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রিয়াদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।



আমাদের পেজ লাইক করুন