October 29, 2026, 4:56 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়ায় উপজেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভা সম্পন্ন।

শওকতুল ইসলাম

স্টাফ রিপোর্টার;

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন( বিএমইউজে) কেন্দ্রীয় কমিটি অনুমোদিত চকরিয়া উপজেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট কমিটি বিগত ২১ অক্টোবর প্রকাশিত হয়েছিল। । কমিটি গঠনের পরবর্তী সময় থেকে চকরিয়া উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে সাংবাদিকদের মধ্যকার সমন্বয় তৈরি করার মাধ্যমে সাংবাদিকতা তার নিজস্ব গতিতে ফেরাতে ও সবার মধ্যে ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরীর মাধ্যমে তার স্বকীয়তা ফুটাতে।।

তারই লক্ষ্যে
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া শাখার উদ্যোগে চকরিয়া সরকারি কলেজের পূর্ব- পশ্চিম পাশে অবস্থিত চৌধুরী রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া শাখার সভাপতি ও লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম নুরুদ্দোজা সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ- সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ চকরিয়া উপজেলা বিএনপির সাধারণসম্পাদক এম মোবারক আলী।

প্রধান অতিথি আলহাজ্ব এনামুল হক সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে বলেন, আপনাদের নেতৃত্বে গঠিত সংগঠনের মাধ্যমে সাংবাদিকতার আসল রূপ ফিরে আসবে।এসময় তিনি তার দলের নেতাকর্মীরা যদি কোন অপকর্মে লিপ্ত থাকে তা প্রকাশ করতে কোন প্রকার সংকোচ না করারও আহবান জানান।তিনি সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বলেন আপনারদের সাহসী লেখনী জাতীয়তাবাদের আদর্শের সাথে সম্পৃক্ত। কাজেই এটাকে কাজে লাগিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সত্য প্রচারে আপনাদের অগ্রাণি ভূমিকা আশা করব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক্ষিক পেকুয়ার সম্পাদক এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ইব্রাহিম খলিল কাঁকন ও ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন প্রমুখ।
আয়োজিত মতবিনিময় সভায় চকরিয়া শাখার নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন,মফস্বল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের মাস্টার শাহ মোহাম্মদ জাহেদ, জাতীয় দৈনিক কালবেলা চকরিয়া প্রতিনিধি মনিরুল আমিন, সংগঠনের সহ- সভাপতি ও দৈনিক আপন কন্ঠের আঞ্চলিক প্রধান আলা উদ্দিন আলো, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মুহাম্মদ ওসমান সরওয়ার,সম্মানিত সদস্য মুহাম্দদ রিদুয়ান হাফিজ ও ইসমাইল হোসেন তুহিন প্রমুখ।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মফস্বল সাংবাদিক ইউনিয়ন চকরিয়া শাখার নির্বাহী সদস্য অধ্যক্ষ ইসমাইল হোসেন সিরাজী, প্রচার সম্পাদক রেজাউল করিম হৃদয়,অর্থ সম্পাদক শওকতুল ইসলাম, সহ- সভাপতি সাইরাজ চৌধুরী,এম শফিউল করিম সবুজ,নজরুল ইসলাম ও আরফাতুল হক সানিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ



আমাদের পেজ লাইক করুন