July 31, 2026, 1:30 am
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

যারা নির্বাচন বান চালের চেষ্টা করছে তারা জনগণের আস্থা হারাবে ।

রিপোর্টারের নাম

 

লক্ষীপুর জেলা প্রতিনিধি;

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন,যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারা জনগণের আস্থা হারাবে। দেশের কোথাও যা-ই ঘটুক, আমাদের নিজেদের এলাকায় শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষা করতে হবে। ব্যবসা, সমাজ ও রাজনীতির নামে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা মাদক সেবন চলবে না। বিগত সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তি যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে—এখনই সময় অভিভাবক ও এলাকাবাসীর ঐক্যবদ্ধভাবে মাদক প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু। বিশেষ বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব সফিকুল আলম আলমাস ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, এডভোকেট খায়ের আলম।অ্যাডভোকেট জাকির হোসেন জাকির ,অ্যাডভোকেট ইমরান হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান হৃদয় এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর হোসেন মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন সোহাগ, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম বকুল, নেতৃবৃন্দ বাবুল পাটোয়ারী, মিজানুর রহমান ও আব্দুল কাদের বাচ্চু।
ইউনিয়ন যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মিজি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিটু, উপজেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির এনাম চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফ্রিদী হাসান ও সাধারণ সম্পাদক মো. সায়মনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আহাম্মদ চৌধুরী।
শেষে বক্তারা দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিয়ে ঘরে ফিরবে ।



আমাদের পেজ লাইক করুন