October 29, 2026, 4:00 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক

মোঃ নাঈম হোসেন পলোয়ান

ফরিদগঞ্জ প্রতিনিধি;

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্র নেতা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম এর পিতা মরহুম ফখরুল ইসলাম কাজী ১লা নভেম্বর শনিবার ভোর ৬ টায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৫টি পুত্র সন্তান, ও ৩ টি কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসেন পাটোয়ার, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন চৌধুরী, মরহুম ফখরুল ইসলাম কাজির সুযোগ্য পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, মুজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যাক্তিবর্গ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, মহান আল্লাহ মরহুমকে জান্নাত নসিব করুক।’

শনিবার বাদ মাগরিব ফরিদগঞ্জ ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখাল মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।



আমাদের পেজ লাইক করুন