রাজবাড়ী জেলা প্রতিনিধি;
রাজবাড়ী জেলার জন্মান্ধ গফুর মল্লিকের (৮০) পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের এই বৃদ্ধ বেঁচে থাকার সংগ্রামে লড়ছেন। তার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তারেক রহমান তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় গফুর মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, গফুর মল্লিক জীবনের অধিকাংশ সময় বাসে ও ট্রেনে ফেরি করে নারকেলের নাড়ু, টেস্টি হজমি ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।যিনি কখনোই ভিক্ষা করতে চাননি। বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন এবং শরীরের অধিকাংশ শক্তি হারিয়ে ফেলেছেন।