October 28, 2026, 2:02 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

দর্শনা সীমান্তে ণ ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার

রিপোর্টারের নাম

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ৩০-১০-২৫

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলেই ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় একটি সশস্ত্র টহল দল, যারা সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড়ঘেষা পাকা সড়কে ওৎ পেতে অবস্থান নেয়।

রাতের দিকে সীমান্তের দিক থেকে মোটরসাইকেলযোগে দুইজন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালানো হলে তেলের ট্যাংকের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো ভারতীয় রুপা উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত রুপার মোট ওজন ৫ কেজি ৯১২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮ টাকা।

এ ঘটনায় বিজিবি সদস্য হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দুইজন অজ্ঞাতনামা পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করা হয়েছে এবং রুপাগুলো চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত অঞ্চলে স্বর্ণ ও রুপা পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।



আমাদের পেজ লাইক করুন