October 28, 2026, 10:34 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

মহম্মদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

এম এ রইচ মহম্মদপুর

(মাগুরা) প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরন করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সার ও বীজ বিতরন করা হয়।

চলতি অর্থ বছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ৬শ ৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ হয়েছে। সরিষা, মসুরি,গম, পেঁয়াজ মুগ ও খেসারী ফসলের জন্য প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ১ কেজির সরিষার বীজ দেয়া হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুস সোবাহানের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার অতিরিক্ত উপ পরিচালক (সষ্য) কৃষিবিদ মো. আলমগীর হোসেন।

এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: শহীদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সহ-সভাপতি মাহামুদুন নবী ও সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন