August 1, 2026, 3:26 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

চুয়াডাঙ্গায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু

হাসমত আলী

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

চুয়াডাঙ্গার দামুড়হুদার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদক্রিয়ায় মারা গেলেন বড় ভাই। বুধবার সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের নূরু’র স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাতের কোন এক সময় নিজ ঘরে মৃত্যু বরণ করেন।

বুধবার ভোরে তার বড় মেয়ে শান্তনা স্বপ্নে দেখেন—তার মা মারা গেছেন। পরে তিনি ঘরে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে বিষয়টি নিশ্চিত হন। পরিবারের মধ্যে শুরু হয় কান্নাকাটি।

সংবাদ পেয়ে মৃত. শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পাশ্ববর্তী দর্শনা থানার আকুন্দবাড়ীয়া গ্রাম থেকে ছুটে আসেন বোনের লাশ দেখতে। কিন্তু লাশ দেখার সাথে সাথেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত. নিজাম উদ্দিন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মন্ডলের বড় ছেলে।

ভাই -বোনের পরপর এমন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বেলা ১২টার দিকে বোন শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে, তার ভাই নিজাম উদ্দিনের লাশ আছরের পর জানাজা শেষে আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।



আমাদের পেজ লাইক করুন