October 29, 2026, 4:00 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ভুশ্চি ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অব্যবস্থাপনা — মাঠ দখল, নেই সীমানা প্রাচীর

মো গোলাম কিবরিয়া

 

কুমিল্লা প্রতিনিধি:-

ভুশ্চি ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়েছে। বিদ্যালয়টির উত্তর ও পূর্ব পাশে নেই কোনো সীমানা প্রাচীর। ফলে বিদ্যালয়ের মাঠের উত্তরপাশ এখন দখল হয়ে গেছে দুটি অস্থায়ী দোকানে। এ ছাড়া প্রায়ই সেখানে অটোরিকশা প্রবেশ করছে, বিভিন্ন গাড়ি পার্কিং করছে— যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে বিদ্যালয়ের পূর্ব পাশে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই প্রতিদিন সকালে শিক্ষার্থীদের শারীরিক অনুশীলন করাচ্ছেন শিক্ষকরা। স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও অভিভাবকরা।



আমাদের পেজ লাইক করুন