August 1, 2026, 5:17 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

লক্ষ্মীপুরের রামগতিতে ১৩ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

নাদিমুল হক

স্টাফ রিপোর্টার ;

লক্ষ্মীপুরের রামগতিতে ১৩ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় ৮৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ওই বাজারের আরিফ ও জামালের চা দোকানের আগুন সাদ্দামের লেপ তোশকের দোকান লাগে। সেখান থেকে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়। এতে ৮ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায় এবং ৫ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি ৮৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এর আগে চলতি সাপ্তাহে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট ও আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাজারের প্রায় ১৩ টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে বাড়ীতে যায় তারা। হঠাৎ বাজারে আগুন লেগেছে বলে খবর পেয়ে এসে দেখি দোকানগুলো পুড়ে গেছে। সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন।

রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ খোকন মন্জু বলেন, চা দোকান থেকে আগুন লেপ তোশকের দোকান গিয়ে লাগে। এতে মুহুর্তের মধ্যে আগুনের গতি বেড়ে গিয়ে আশেপাশের দোকানে ছড়িয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে তাদের ২ টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।



আমাদের পেজ লাইক করুন