স্টাফ রিপোর্টার :
লাক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার থেকে সোনাপুর যাওয়া সড়কের নবিয়ল মিয়ার মসজিদ সংলগ্ন খাল পাড়ের রাস্তাটি অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ধসে পড়ে প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো সংস্কার হয়নি। ফলে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
গত বছরের প্রবল বর্ষণ ও নদীর জোয়ারের পানিতে সড়কটি ধসে যায়। এরপর থেকে এলাকাবাসী মেরামতের দাবি জানিয়ে আসছে। কিন্তু স্থানীয় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ স্থানীয় কমিউনিটি ক্লিনিক এর সেবা থেকে বঞ্চিত সহ অনেক ভোগান্তিতে রয়েছে এই এলাকার মানুষ।
বর্তমানে রাস্তা সম্পূর্ণ ভেঙে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে।
“গত এক বছর ধরে আমরা বিভিন্ন মাধ্যমে অভিযোগ করেও কোনো সাড়া পাইনি। এখন দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি,” বলে পোস্ট করেন আমাদের রামগতি অনলাইন গ্রুপের অ্যাডমিন এইচ. আর. নাহিদ।
এলাকাবাসী দ্রুত রাস্তাটির সংস্কার বা পূর্ণনির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সূত্র: আমাদের রামগতি অনলাইন গ্রুপ (ফেসবুক)