August 1, 2026, 2:24 am
শিরোনাম :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎
নোটিশ :

ডুলাহাজারায় মটরসাইকেল কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

শওকতুল ইসলাম

কক্সবাজার প্রতিনিধি :

চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়ক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ সাফারী পার্কের গেইটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় আজও ঝরে গেল এক মোটরসাইকেল আরোহীর তাজা প্রাণ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা সাফারী পার্কের গেইটের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত-সাব্বির হোসেন সাগর (২২),কুড়িগ্রাম জেলার,উলিপুর উপজেলার,তবকপুর ইউনিয়নের বামনছড়া-আকন্দ পাড়ার জোবাইদুর রহমানের ছেলে বলে জানা যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার এসআই জিয়া উদ্দিন।

তিনি জানান- কক্সবাজার সফর শেষে কুড়িগ্রামমুখী মোটরসাইকেল আরোহী  এক  পর্যাটকের  সাথে কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী  মারা যান।এরপরে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে দ্রুত চকরিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে নিহতের এক ভাই রামু আর্মি ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



আমাদের পেজ লাইক করুন