কক্সবাজার প্রতিনিধি :
চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়ক মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে প্রতিনিয়ত।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্থ সাফারী পার্কের গেইটের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় আজও ঝরে গেল এক মোটরসাইকেল আরোহীর তাজা প্রাণ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা সাফারী পার্কের গেইটের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত-সাব্বির হোসেন সাগর (২২),কুড়িগ্রাম জেলার,উলিপুর উপজেলার,তবকপুর ইউনিয়নের বামনছড়া-আকন্দ পাড়ার জোবাইদুর রহমানের ছেলে বলে জানা যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার এসআই জিয়া উদ্দিন।
তিনি জানান- কক্সবাজার সফর শেষে কুড়িগ্রামমুখী মোটরসাইকেল আরোহী এক পর্যাটকের সাথে কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান।এরপরে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে নিহতের এক ভাই রামু আর্মি ক্যাম্পে কর্মরত রয়েছেন বলে জানা যায়।
এ ব্যাপারে মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।