তুরস্কের নাগরিক আন্তর্জাতিক ল’য়ার মোহাম্মদ সালেহ এর অর্থায়নে এবং ওসমান বিন রহিমুল্লাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান উসমান বিন রহিমুল্লাহ্ এর তত্ত্বাবধানে নির্মিত চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী অলিশাবাজার কেন্দ্রীয় দৃষ্টিনন্দন জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজের পূর্বে দু’আ ও মোনাজাতের মাধ্যমে এ মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন,সাধারণ সম্পাদক ইন্জিনিয়র শাহেদুল মোস্তফা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক মুসল্লি। এছাড়া চকরিয়া উপজেলার বৃহত্তম সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাব সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই আধুনিক ও দৃষ্টিনন্দন জামে মসজিদ নির্মাণ একটি মহতি উদ্যোগ। এতে এলাকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে।
তারা মসজিদটির অর্থায়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদটির সুষ্ঠু পরিচালনা ও মুসল্লিদের কল্যাণে দু’আ কামনা করেন।