October 28, 2026, 7:51 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

চকরিয়ায় মারছা বাসের ধাক্কায় বনপ্রহরীসহ আহত ৩

শওকতুল ইসলাম

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় মারছা বাসের ধাক্কায় বনপ্রহরীসহ ৩ জন আহত হয়েছে। উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের সামনে ঘটে এই ঘটনা।ঘটনায় টহলরত বনপ্রহরী ও মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বনপ্রহরী মো. আরমান হোসেনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী হাইস্কুল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ও বনবিভাগ সূত্রে জানা গেছে, ভোরের দিকে টহলরত বন বিভাগের মোটরসাইকেল আরোহীরা বাজারমুখী পথে খুটাখালী হাইস্কুল এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী মারছা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতরা হলেন,চট্টগ্রামের চন্দনাইশ থানার বসুয়া গ্রামের মো. মাহবুব আলমের ছেলে বনপ্রহরী মো. আরমান হোসেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে সিপিজি সদস্য আবুল কাসেম এবং মধ্য মেদাকচ্ছপিয়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে হেডম্যান মকতুল হোসেন। আহতদের মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান কালবেলাকে বলেন,বন পাহারাদলের সদস্যদের বহনকারী মোটরসাইকেলকে পেছন থেকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।



আমাদের পেজ লাইক করুন