July 31, 2026, 1:21 am
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

ইন্দুরকানীতে রাতের আঁধারে গরিব দিনমজুরের জমি দখলের অভিযোগ

মোঃমামুন হাওলাদার শিমুল

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাতের আঁধারে গরিব দিনমজুরের জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় মোতালেব শেখ ও তার পরিবারের সদস্যরা জমিটি দখল করে সেখানে ঘর তুলে অবস্থান করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জাফর আকন (৬৫)।
ভুক্তভোগীর দাবি, তার দাদি আয়ফুল বিবির মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পাওয়া তিন বিঘা জমি তিনি ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি মোতালেব শেখ ও তার ছেলে লোকমান, নাসির, ফকরুলসহ পরিবারের অন্য সদস্যরা রাতের অন্ধকারে ওই জমিতে পলিথিনের ছাউনি দিয়ে ঘর তুলে বসবাস শুরু করেন।

জাফর আকন জানান, তিনি ন্যায়বিচারের আশায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু এখনো কোনো প্রতিকার পাননি। তিনি বলেন, “আমার দাদির জমি দীর্ঘদিন ধরে আমি চাষ করছি। হঠাৎ করে মোতালেব শেখ জমিটি নিজের দাবি করে রাতের বেলায় লোকজন নিয়ে এসে ঘর তুলে দখল করে নেয়। আমি ন্যায়বিচার চাই।”

অভিযুক্ত মোতালেব শেখ বলেন, “আমরা এই জমি কবির উদ্দিন নামে একজনের কাছ থেকে কিনেছি। তারা যদি সঠিক কাগজপত্র দেখাতে পারে, তাহলে জমি ছেড়ে দেব।”
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিটি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। সালিশদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রাহাতুল ইসলাম বলেন, “২৭ তারিখে জমি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জমি দখলের ঘটনা খুবই দুঃখজনক।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “বিষয়টি সম্পর্কে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আমাদের পেজ লাইক করুন