July 30, 2026, 11:24 pm
শিরোনাম :
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ‎নাসিরনগরের ধরমন্ডলে জাল টাকার নোট সহ গ্রেপ্তার -১ নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন, ‎ ‎নাসিরনগরে ১০৭ পিস ইয়াবা সহ এক নারী আটক ‎
নোটিশ :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ার চর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

মোঃ মোখলেছুর রহমান চৌধুরী

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :

ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বেলুয়ার চর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সহুজা বেগম, মো. জাকিরুল ও হেলাল—এই তিন পরিবারের ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনের সূত্রপাত হয়েছে রান্নাঘরের চুলা থেকে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের তিনটি ঘরে, ফলে কেউ কিছুই রক্ষা করতে পারেননি।
অগ্নিকাণ্ডে সহুজা বেগমের ছয়টি মুরগি, একটি ছাগল ও পাঁচটি হাঁস পুড়ে মারা যায়। প্রতিটি পরিবারের খাট, আসবাবপত্রসহ প্রায় সব কিছুই ভস্মীভূত হয়েছে।
সহুজা বেগম জানান, তিনি স্বামীহারা ও অত্যন্ত দরিদ্র। দিন এনে দিন খেয়ে কোনোমতে সংসার চলছিল। আগুনে ঘরবাড়ি হারিয়ে এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। অন্যদিকে হেলাল ঢাকায় চাকরি করেন, কষ্ট করে বানানো একমাত্র চৌচালা ঘরটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসীরা জানান, তিনটি পরিবারই খুব গরিব ও অসহায়। তাদের ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।

ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা কামনা করেছেন, যাতে তারা পুনরায় ঘর তৈরি করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।



আমাদের পেজ লাইক করুন