October 28, 2026, 10:06 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

৭ দফা দাবিতে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি: ২০.১০.২৫

চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে ও বাড়ী ভাড়া ৪৫ শতাংশ বৃদ্ধি ও এমপিওভুক্তিসহ ৭ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখা।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৪৫ শতাংশ নির্ধারণ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা প্রদান, শতভাগ উৎসব ভাতা নিশ্চিতকরণ, প্রস্তাবিত ১ হাজার ৮৯টি ইবতেদায়ি মাদরাসাকে দ্রুত এমপিওভুক্ত করা, নন-এমপিও শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সকল বকেয়া পরিশোধ এবং স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষক যারা এখনও পাওনা বুঝে পাননি, তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে জেলা সভাপতি অধ্যাপক আবদুল জলিলের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত-শত শিক্ষক অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, অথচ শিক্ষক সমাজ আজও অবহেলিত। দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন হয়নি।

তাঁরা অভিযোগ করেন, অবসরভাতা ও কল্যাণ তহবিলের পাওনা পরিশোধে অনৈতিক বিলম্বের কারণে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
বিক্ষোভ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
০১৭১৮৬৮৫৪০৮



আমাদের পেজ লাইক করুন