October 28, 2026, 10:06 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

শিশু বাচ্চাকে বাচাতে গিয়ে পাখি ভ্যান উল্টে গৃহবধুর মৃত্যু

হাসমত আলী প্রতিনিধি চুয়াডাঙ্গা

হাসমত আলী

প্রতিনিধি চুয়াডাঙ্গা : ২১-১০-২৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কুলতলা গ্রামে এক শিশু বাচ্চাকে বাঁচাতে গিয়ে পাখি ভ্যান উল্টো সামেনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২১ অক্টোবর সকাল ১১ টার দিকে কুলতলা মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর এই দূর্ঘটনার ঘটে। নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

জানা গেছে, সামেনা খাতুনসহ তিনজন মহিলা সকাল সারে ১১ টার দিকে কুলতলা গ্রাম থেকে পাখি ভ্যানে করে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাখি ভ্যানটি কুলতলা মসজিদের নিকট পৌঁছালে একটি শিশুবাচ্চা হঠাৎ করেই ভ্যানের সামনে চলে আসে। ভ্যানচালক শিশু বাচ্চাটিকে বাঁচাতে গেলে ভ্যানটি উল্টিয়ে যায়। এতে ভ্যানচালকসহ ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন। এদিকে সামিনা খাতুনের মাথা রাস্তায় উপর পড়লে তিনি অজ্ঞান হয়ে যান।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর শুনেছি। পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূ সামেনা খাতুনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।



আমাদের পেজ লাইক করুন