মোঃজোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বংশবিস্তার রোধে বিশেষ স্বাস্থ্য বার্তা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা, কিশোরগঞ্জ।
ড্যাবের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয়ই এডিস মশাবাহিত ভাইরাসজনিত জ্বর। অধিকাংশ রোগী সাধারণ চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠেন, তবে ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু শক সিন্ড্রোম মারাত্মক রূপ নিতে পারে। সময়মতো সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেই এ রোগের বিস্তার রোধ করা সম্ভব।
বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যায়। এজন্য বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে—এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ড্যাবের তথ্যমতে, এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে ডিম পাড়ে। যেমন—
ফুলের টব বা পাতার নিচে জমে থাকা পানি
পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিক বোতল
মাটির কলস, টিনের কৌটা বা পানিভরা বালতি
ডাবের খোসা, ব্যাটারির খোলস, প্লাস্টিকের ঢাকনা ইত্যাদি
এসব জায়গায় নিয়মিত পানি ফেলে দেওয়া বা উল্টে রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে পানি জমে না থাকে।
জনস্বাস্থ্য রক্ষায় ড্যাব কিছু সহজ কিন্তু কার্যকর পরামর্শ দিয়েছে—
১️ ঘর ও আশপাশ পরিষ্কার রাখা
২️প্রতি তিন দিন অন্তর জমে থাকা পানি ফেলে দেওয়া
৩️পানির পাত্র ভালোভাবে ঘষে পরিষ্কার করা
৪️দিনে ও রাতে মশারী ব্যবহার করা
৫️জানালা ও দরজায় জাল লাগানো
৬️শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের বিশেষ সুরক্ষায় রাখা
যদি ডেঙ্গু বা চিকুনগুনিয়ার উপসর্গ যেমন—
জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব বা ত্বকে র্যাশ দেখা দেয়,
তবে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
এডিস মশার বংশ রোধ করুন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন।
নিজে সচেতন থাকুন, পরিবার ও প্রতিবেশীকেও সচেতন করুন।
সেবা নিন, সুস্থ থাকুন।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও ড্যাবের আহ্বায়ক ডা. মুজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন—
ডা. এস. কে. এম. নাজমুল হাসান, ড্যাবের সেক্রেটারি
ডা. মোহাম্মদ আকরাম আহসান জুয়েল, ভাইস প্রিন্সিপাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ
অধ্যাপক ডা. ফেরদৌস আহমেদ লাকী, কিশোরগঞ্জ–৪ আসনের মনোনয়ন প্রত্যাশী
ডা. মো. এরশাদ আহসান সোহেল, কিশোরগঞ্জ ড্যাবের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক
ডা. মীর নুর উস সাদ প্রমুখ।