October 28, 2026, 3:05 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলের কারাদণ্ড ।

রিপোর্টারের নাম

 

রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সদর, গোয়ালন্দ ও পাংশায় ৩৭ জেলের কারাদণ্ড ও ৬ জনকে গ্রেপ্তার করেছে মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী অংশে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১৭ জন জেলেকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক। এসময় ৪০ কেজি ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
আরও জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলার পদ্মা নদীতে ৩টি মোবাইল কোর্টের ৭টি অভিযানে ২০ জন জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৬ জনের নামে নিয়মিত মামলা করা হয়েছে। এসময় আড়াই লক্ষ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ২৮ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
এদিন মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক ও গোয়ালন্দে রাজবাড়ী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন, পাংশায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এছাড়া এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যবৃনদ।



আমাদের পেজ লাইক করুন