October 28, 2026, 3:05 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ফুলপুরে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে বাড়ি বাড়িতে উঠান বৈঠক

রিপোর্টারের নাম

 

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে বাড়ি বাড়িতে উঠান বৈঠক চলছে।
জানা গেছে,ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দারুয়ারী গ্রামে আকবরের বাড়িতে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু,যুগ্ম আহবায়ক কুদরত আলী,যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবুল,যুগ্ম আহবায়ক ফিরুজ আহমেদ পলাশ,ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান,উত্তর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক একেএম সুজাউদ্দিন সুজা।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য আলী আকবর। সঞ্চালনা করেন ভাইটকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী আজগর।
উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত নারীপুরুষ উপস্থিত ছিলেন।



আমাদের পেজ লাইক করুন