October 28, 2026, 6:15 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

হোসেনপুরে মাজহারুল ইসলামের পক্ষে গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

রিপোর্টারের নাম

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের পক্ষে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হোসেনপুরে ব্যাপক গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় হোসেনপুর অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল মিছিল বের হয়। পুরো হোসেনপুর শহরজুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণও করা হয়।
স্থানীয় সূত্রের তথ্যমতে, মাজহারুল ইসলামের প্রার্থীতা ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জ ও হোসেনপুর জুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন পর দলের এমন ব্যাপক মাঠ কার্যক্রম স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, দেলোয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রনেতা মাহবুব হাসান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়ছার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবির, সাবেক ছাত্রদল সভাপতি মারুফ আল মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, শ্রমিক দলের প্রচার সম্পাদক ফেরদৌস ইসলাম, সংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া ও রিকশাভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাসিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় নাগরিকদের মতে, মাজহারুল ইসলামের ধারাবাহিক মাঠপর্যায়ের কর্মতৎপরতা ও তৃণমূল পর্যায়ের সঙ্গে নিবিড় যোগাযোগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নবউদ্যম সৃষ্টি করেছে এবং স্থানীয় রাজনীতিতে দলটিকে পুনরায় সক্রিয় করে তুলছে।



আমাদের পেজ লাইক করুন