October 29, 2026, 12:12 pm
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

মোঃ রাকিবুল হাসান, চট্টগ্রাম

মোঃ রাকিবুল হাসান, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে সড়কে গাছ ফেলে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে লোহাগাড়ার উপজেলা পরিষদ ও আমিরাবাদ স্টেশনে এই কর্মসূচি পালিত হয়।অবরোধের কারণে মহাসড়কে আধ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান অবরোধকারীরা। অবরোধকারীদের দাবি, দুই লেনের এ মহাসড়কে দীর্ঘ যানজটে পড়তে হয়। এছাড়া কিছুদিন পরপরই সড়কে দুর্ঘটনায় প্রাণহানিও ঘটছে।তাই দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ছয় লেনে উন্নীত করতে হবে। পাশাপাশি ফিটনেসহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অন্যথায় মহাসড়কে দুর্ঘটনা কমবে না। দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ছয় লেনের দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা তাঁদের দাবি সরকারের উচ্চপর্যায়ে জানাব। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।



আমাদের পেজ লাইক করুন