October 28, 2026, 6:14 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

তারাকান্দা-ধোবাউড়া সড়ক সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ

রিপোর্টারের নাম

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় এর মাধ্যমে বিএনপি’র পক্ষ থেকে স্থানীয় সরকার সচিব রেজাউল করিম ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন ও উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) রাত ৯ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়,তারাকান্দা ধোবাউড়া সড়ক যাতায়াতের জন্য জনগণের গলার কাঁটা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেশিরভাগ জায়গায় বড় বড় গর্ত ও খানাখন্দে পানি জমে থাকায় দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।

এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। লাখো মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম তারাকান্দা ধোবাউড়া সড়কের বেহাল অবস্থা উক্ত বিষয়টি মোতাহার হোসেন তালুকদার তারাকান্দা স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা মাধ্যমে নজরে নিয়ে আসেন।

উনার এই প্রচেষ্টায় কারনে ১৪ কিলোমিটার রাস্তাটি তিন ধাপে পাকা করনের প্রক্রিয়া চলমান। ইতিমধ্যে ৪ কিলোমিটার রাস্তা টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তারাকান্দা ধোবাউড়া সড়কের যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পাবে তাদেরকে স্বচ্ছতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান এবং জনগনের দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তাটি পাকা করন হবে এবং জনগণের যাতায়াতের দুর্ভোগ থেকে রেহাই পাবে।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, আসাদুল হক মন্ডল,রাসেল মন্ডল,মোখলেছুজ্জামান মুকুল,
রাকিব তালুকদার প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন