আহসান হাবিব তারাকান্দা (ময়মনসিংহ): ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১নং তারাকান্দা সদর ইউনিয়নের গোপালপুর বড়বাড়ি জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত ভবন উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন এবং পবিত্র জুম্মার নামাজ আদায় করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার।
ভবন উদ্বোধন করা কালে মসজিদের উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন বিএনপির নেতা মোতাহার হোসেন তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন ও তারাকান্দা উপজেলা ওলামাদলের (সাবেক) আহবায়ক আতিকুল ইসলাম, তারাকান্দা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম ও এলাকার নামাজে আসা মুসল্লিগণ।