October 28, 2026, 7:11 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

ধামইরহাটে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

হাসমত আলী

 

হাসমত আলী

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ দৈনিক ৩৬জুলাই

 

 

নওগাঁর ধামইরহাটে এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ মাদরাসা ও কারিগরি শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের ডাকে ভাতাসহ বিভিন্ন দাবি দাওয়া নিশ্চিত ও ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ গেটের সামনে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফের সঞ্চালনায় উপজেলার এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুল, কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের ডাকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষকদের উপর সকল প্রকার জুলুম নির্যাতন বন্ধ ও অবিলম্বে ২০ পারসেন্ট বাড়ি ভাড়া, মেডিকেল ভাতাসহ কর্মচারীদের উৎসব ভাতাসহ সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।’ তারা আরও বলেন, ‘ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অন্যথায় সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন, ধামইরহাট মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও সেননগর আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুস সোবহান, জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান,ভেড়ম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো,লুৎফর রহমান প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন