October 28, 2026, 11:48 am
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কথা বললেই হামলার অভিযোগ—কালিকাপুরে মাদক সিন্ডিকেটের দাপট? আতঙ্কে তরুণ সমাজ, উঠছে নানা প্রশ্ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরকারি বাঙলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না, সরাইলে সংসদ সদস্য রুমিন ফারহানা! কুড়িগ্রামের ফুলবাড়ীতে হামলার ভিডিও ধারণ করার সাংবাদিকদের ডান হাতের কাঁধ ভেঙে দিল ছাত্রদলের দুর্বৃত্তরা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ নাসিরনগরে কৃষি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, জনতার হাতে এক প্রতারক আটক ‎প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ, পেঁয়াজের বাজারে অস্থিরতা, বেড়েছে খুচরা দাম, নাসিরনগরে কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
নোটিশ :

জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান

শ্রাবন আহমেদ

 

স্টাফ রিপোর্টার ঢাকা : শ্রাবন আহমেদ

দৈনিক ৩৬জুলাই

 

ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লিও জেলা সভাপতি, বাংলাদেশ এবং ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চ্যাপ্টার ভাইস প্রেসিডেন্ট অরিত্র রহমান ২০২৫ সালের ১৫ অক্টোবর জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ডের মিটিং এ অংশগ্রহণ করবেন।

তিনি বিশ্বের ৪১টি দেশে গ্রামীণ উন্নয়ন, পরিবেশ পুনরুদ্ধার এবং ক্ষমতা গঠনের জন্য কাজ করে এমন জাপান ভিত্তিক ইন্টারন্যাশনাল এনজিও ওয়েসকা ইন্টারন্যাশনালের বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ৭ জন প্রতিনিধি দলের সাথে যোগদান করছেন।

প্রতিনিধি দলটি ওয়েসকা ইন্টারন্যাশনালের প্রাক্তন পরিচালক বেঞ্জির আহমেদ, ওয়েসকা বাংলাদেশের পরিচালক কে এম ইকতিয়ার জামান, ওয়েসকা বাংলাদেশ ন্যাশনাল চেপ্টার সভাপতি মিসেস হেলেন আখতার নাসরিন, মহাসচিব মিসেস খালেদা জাহান এবং প্রেসিডেন্ট ওয়েসকা বাংলাদেশ ইয়ুথ চেপ্টার তাসফিয়া আহমেদ।

প্রতিনিধিদের উদ্দেশ্য হল বাংলাদেশ ন্যাশনাল চেপ্টার এর নতুন প্রকল্প লক্ষ্য এবং কার্যক্রম নিয়ে আলোচনা করা। অরিত্র রহমান তার প্রতিনিধি দলের সাথে ২১ অক্টোবর, ২০২৫ পর্যন্ত টোকিওতে থাকবে। আমরা প্রতিনিধি দল এবং সমস্ত সদস্যদের সাফল্য কামনা করি।



আমাদের পেজ লাইক করুন